Refund Policy

 

🛍️ রিটার্ন ও রিফান্ড পলিসি – Bayna Mart

Bayna Mart-এ আমরা সবসময় চেষ্টা করি আপনাকে সেরা মানের পণ্য ও পরিষেবা দিতে। তারপরও যদি কোনো অসুবিধা হয়, তাহলে নিচের নীতিমালা অনুসরণ করে আপনি রিটার্ন বা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।


✅ কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে?

১️⃣ যদি আপনি ডেলিভারি পাওয়ার পর দেখতে পান পণ্যটি ত্রুটিপূর্ণ, ক্ষতিগ্রস্ত, ভুল, বা অসম্পূর্ণ — তাহলে আপনি অবশ্যই আমাদের ওয়েবসাইটে রিফান্ড সেকশন থেকে আবেদন করতে হবে 📷 উপযুক্ত প্রমাণসহ ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে
⏳ নির্ধারিত সময়ের পরে করা আবেদন গ্রহণযোগ্য হবে না।

❌ আমাদের এখানে পণ্য এক্সচেঞ্জের কোনো ব্যবস্থা নেই।


📦 মিসিং বা হারিয়ে যাওয়া প্রোডাক্টের ক্ষেত্রে নির্দেশনা:

🔹 আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক। ডেলিভারির সময়ই ভিডিও করে রাখুন।
🔹 যে প্রোডাক্টটি মিসিং, তার কালার/সাইজ উল্লেখসহ বিস্তারিত লিখে এবং ছবি যুক্ত করে আমাদের জানাতে হবে।
🔹 অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে কাস্টমার সাপোর্টে উপযুক্ত প্রমাণসহ।


💸 রিফান্ড সময়সীমা:

আপনার রিফান্ড আবেদনটি আমাদের নীতিমালার মধ্যে পড়ে থাকলে, আমরা আপনার অর্থ ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দিবো।
🔁 রিফান্ডের সময় আপনার পেমেন্ট মেথডের ওপর নির্ভর করে কিছুটা কমবেশি হতে পারে।


🔁 কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে?

  • প্রাপ্ত পণ্যের কালার বা সাইজ অর্ডারের সঙ্গে না মিললে
    📥 সেক্ষেত্রে ওয়েবসাইটের রিটার্ন অপশন ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে প্রমাণসহ আবেদন করতে হবে।


🚫 যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য হবে না:

❌ ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানানো না হলে
❌ ছবির কালারের পার্থক্য ডিসপ্লে ডিভাইসের কারণে হলে
❌ কোয়ালিটি নিয়ে অসন্তুষ্ট হলে
❌ পণ্য ব্যবহৃত বা ধৌত হলে


📌 রিটার্নের শর্তাবলী:

  • পণ্য অব্যবহৃত ও অক্ষত থাকতে হবে।

  • ফ্যাশন পণ্যের ক্ষেত্রে শুধুমাত্র ট্রায়াল দেওয়া যাবে, তবে ভাঁজ পড়া বা ধুয়ে ফেলা যাবে না

  • অরিজিনাল ট্যাগ, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড ও এক্সেসরিজ অবশ্যই থাকতে হবে।


📝 কিভাবে রিটার্ন/রিফান্ডের জন্য আবেদন করবেন?

1️⃣ আপনার Bayna Mart একাউন্টে লগইন করুন।
2️⃣ Return Process পেইজে ক্লিক করে ফর্মটি পূরণ করুন এবং Submit করুন।
3️⃣ ঢাকার মধ্যে: আপনি চাইলে অফিসে এসে পণ্য রিটার্ন করতে পারেন অথবা কুরিয়ার করতে পারেন।
4️⃣ ঢাকার বাইরে: পণ্যটি কুরিয়ারে পাঠাতে হবে। তবে অবশ্যই আগে আমাদের ফোন বা ইমেইল করে জানাতে হবে।

📦 কুরিয়ারে পাঠানো পণ্য যদি হারিয়ে যায় বা নষ্ট হয়, তাহলে Bayna Mart এর দায়ভার থাকবে না।


🚚 যেসব কুরিয়ারে রিটার্ন করতে পারবেন:

  • ঢাকার ভিতরে: পাঠাও, রেডেক্স, ই-কুরিয়ার

  • ঢাকার বাইরে: সুন্দরবন কুরিয়ার, এস.এ পরিবহন


আপনার সন্তুষ্টিই আমাদের সাফল্য ✨
কোনো প্রশ্ন থাকলে, নির্দ্বিধায় আমাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন 📧,📞,📱.

📧 Email: baynamart.info@gmail.com
📞 Phone: 01824031979
📱 Facebook: facebook.com/baynamart.bd